News Flash

  • Home
  • দিনের খবর
  • জমি বিবাদের জেরে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
Image

জমি বিবাদের জেরে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

মথুরাপুর, ২৪ এপ্রিল (হি. স.) : জমি বিবাদকে কেন্দ্র করে খুনের ঘটনা। এরই জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর। ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সুবুদ্ধিপুর এলাকায়। মৃত ব্যক্তি রহম আলী মোল্লা (৩৯)। সোমবার সকালে এই ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সুবুদ্ধিপুরের পন্ডিতিয়াবাগানে এলাকার বাসিন্দা রহম আলী মোল্লার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর চাউর হলে উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের অভিযোগ, এলাকার বাসিন্দা আকবর আলী লস্করের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল তাদের। এমনকি এ নিয়ে একাধিকবার থানায় ডাক পড়ে উভয় পরিবারের। পাশাপাশি আকবর আলী লস্করের পরিবারের লোকজন তাদেরকে খুন করার হুমকি দেয়। তাঁরাই রহম আলিকে খুন করেছে বলে দাবি করেন মৃতের পরিবারের সদস্যরা।

সোমবার রহম আলির মৃতদেহ উদ্ধার হওয়ার পরই উত্তেজিত হয়ে পড়ে তার পরিবারের লোকজন। এর পরেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় তারা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক হলে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও। অন্যদিকে মৃত রহম আলির দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় উত্তেজিত রহম আলির পরিবারের লোকজনের হাত থেকে অভিযুক্ত আকবর লস্করের পরিবারের ২ জন সদস্যকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top