নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ সোমবার থেকে উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে এনএসএস -এর বিশেষ শিবির৷ এদিন শিবিরের শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার৷ মেয়র দীপক মজুমদার শিবিরের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, এন এস এস শিবির করার মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের অন্যের জন্য তৈরি করা৷ মানুষ কোন একটু সমস্যা পরলে তাকে কিভাবে সেই সময় রক্ষা করা যায় তার জন্য এন এস এস অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ এই শিবিরের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধ করা হয়৷ যেমন বৃক্ষরোপণ, পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি৷ পাশাপাশি যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় এতে করে ছাত্রছাত্রীদের মানসিকতার বিকাশ হয়৷ এ ধরনের দায়বদ্ধতার প্রতি ছাত্রছাত্রীদের নিযুক্ত করার মূল উদ্দেশ্য হলো তারাই আগামী দিনের ভবিষ্যৎ৷ তারাই আগামী দিন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ এই শিবির সাত দিনব্যাপী চলবে৷ আয়োজিত শিবিরে ছাত্রছাত্রীদেরও উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়৷

উমাকান্ত একাডেমিতে শুরু এনএসএস শিবির
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















