News Flash

Image

উমাকান্ত একাডেমিতে শুরু এনএসএস শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷  সোমবার থেকে উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে এনএসএস -এর বিশেষ শিবির৷ এদিন শিবিরের শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার৷ মেয়র দীপক মজুমদার শিবিরের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, এন এস এস শিবির করার মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের অন্যের জন্য তৈরি করা৷ মানুষ কোন একটু সমস্যা পরলে তাকে কিভাবে সেই সময় রক্ষা করা যায় তার জন্য এন এস এস অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ এই শিবিরের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধ করা হয়৷ যেমন বৃক্ষরোপণ, পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি৷ পাশাপাশি যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় এতে করে ছাত্রছাত্রীদের মানসিকতার বিকাশ হয়৷ এ ধরনের দায়বদ্ধতার প্রতি ছাত্রছাত্রীদের নিযুক্ত করার মূল উদ্দেশ্য হলো তারাই আগামী দিনের ভবিষ্যৎ৷ তারাই আগামী দিন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ এই শিবির সাত দিনব্যাপী চলবে৷ আয়োজিত শিবিরে ছাত্রছাত্রীদেরও উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top