News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের জন্য হাহাকার, ক্ষুব্ধ জনতা তালা দিলেন গন্ডাছড়ার ডিডব্লিওএস কার্য্যালয়ে
Image

পানীয় জলের জন্য হাহাকার, ক্ষুব্ধ জনতা তালা দিলেন গন্ডাছড়ার ডিডব্লিওএস কার্য্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ পানীয় জলের সংকটে দিশেহারা গন্ডাছড়ার বিস্তীর্ণ এলাকার জনগণ৷ এক ফোটা পানীয় জলের জন্য তৃষ্ণার্তের মত চাতক পাখির মতই হা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের৷ নির্বাচনের আগে এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য নেতা মন্ত্রী বিধায়করা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি তারা  ভুলে গেছেন৷  সেজন্য বাধ্য হয়ে ই সোমবার তারা পথ অবরোধে শামিল হন৷ স্থানীয় সূত্রে জানা যায় পানীয় জলের জন্য  গ্রামের প্রমীলারা তালা ঝোলালেন ডিডব্লিএস অফিস৷  ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমা  শহর  সংলগ্ণ এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে পরিস্রুত পানীয় জল নেই৷ এ নিয়ে  একাধিকবার গন্ডাছড়া মহকুমার ৬০ কার্ড ভিলেজের এবং হরিপুর ভিলেজের প্রমিলা বাহিনী  আন্দোলন চালিয়ে আসছিলেন৷দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য নেতা থেকে বিধায়ক এমনকি মহকুমা শাসক থেকে ডিব্লিউ এস এসডিওকে জানিয়েও কোন কাজ হয় নি৷ তারা রাস্তাও অবরোধ করেছিলেন৷ প্রশাসনের কর্মকর্তারা কথা দিয়েছিলে ১৫ দিনের মধ্যে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের  পেছনের পাড়া ষাটঘাট এবং হরিপুর এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেবেন৷ নেতা বাবুরা সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন৷  আজও  গন্ডাছড়ার ষাটকাঠ এলাকার লোকজনরা সুযোগ থেকে বঞ্চিত৷ ডি ডাব্লিউ এস এর প্ল্যান্ট থেকে নদীর কাদা মাখানো নোংরা জল খেতে হচ্ছে৷ যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়৷৷ আর এই জল খেয়ে বাচ্ছারা  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হচ্ছে৷  তাই আজ তারা বাধ্য হয়ে গন্ডাছড়া মহাকুমার ৬০কার্ড   ডিডাব্লিউএস দপ্তরের অফিসে সকাল ১০টায় তালা ঝোলালেন৷প্রমিলা বাহিনীর বক্তব্য হল সরকার পানীয় জলের জন্য গন্ডাছড়া মহকুমায় লক্ষ লক্ষ টাকা খরচ করছে অথচ আমাদের কেন এই জল দিচ্ছেনা ৷ শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে ১৫ দিনের মধ্যে  জল দেবার লিখিত প্রতিশ্রুতি দিয়ে অফিসের তালা খোলানো হয়৷ এলাকার জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ১৫ দিনের মধ্যে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন ধরনের অবনীত অবনতি ঘটলে প্রশাসনকেই দায়ী থাকতে হবে বলেও তারা হুশিয়ারি দিয়েছেন৷ 

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top