News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু সদর বি-র
Image

সিনিয়র মহিলা রাজ্য ক্রিকেটে জয় দিয়ে শুরু সদর বি-র

মোহনপুর-‌ ৬১/১০(১৭.৩)

সদর বি:-‌ ৬২/‌৩(১৭.২)

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।জয় দিয়ে আসর শুরু করলো সদর-বি। নিকিতা সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে। পরাজিত করলো মোহনপুর মহকুমাকে। রাজ্য সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। রবিবার নিপকো মাঠে সদর-বি ৭ উইকেটে পরাজিত করে মোহনপুর মহকুমাকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে মোহনপুর মহকুমার গড়া ৬১ রানের জবাবে সদর-বি ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নিকিতা সরকার প্রথমে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৬ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সদর-বি দলের দলনায়িকা নিকিতা সরকারের (‌৬/‌১) বিধ্বংসী বোলিংয়ে মুখথুবড়ে পড়ে যায় মোহনপুর মহকুমা। দল অতিরিক্ত খাতে যদি ৩১ রান না পেতো তাহলে দলীয় স্কোর ৪০ রানের গন্ডিও পাড় করতে পারতো না হয়তোবা। দলের পক্ষে একমাত্র অধিনায়িকা রূপালি দাস দুই অঙ্কের রানে পা রাখেন। রূপালি ‌২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। সদর বি-র পক্ষে নিকিতা ছাড়া অদিতী ঘোষ (৩/‌২০‌) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সদর-বি দলের পক্ষে নিকিতা সরকার ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং দেবযানি দেব ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া, দলের পক্ষে শায়ন্তিকা নমঃ দাস ৪৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top