News Flash

  • Home
  • খেলা
  • ভলিবল সংস্থার বৈঠকে সিদ্ধান্ত
Image

ভলিবল সংস্থার বৈঠকে সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। স্কুল স্তরের বালিকাদের মধ্যে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। যদিও ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে স্কুলের গরমের ছুটিতে। আজ, রবিবার ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিশেষতঃ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আজকের বৈঠকে আসন্ন গরমের ছুটিতে ভলিবল রেফারিদের নিয়ে একটি ক্লিনিকের আয়োজন করা হবে বলেও স্থির হয়েছে। মূলতঃ ভলিবল খেলার আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবহিত করা এই ক্লিনিকের মূল লক্ষ্য। এছাড়া, কুমারঘাটে সদ্য সমাপ্ত কৃষ্ণচন্দ্র সাহা মেমোরিয়াল ভলিবল চ্যাম্পিয়নশিপ দারুনভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের বিশেষ করে বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে টুর্নামেন্ট পরিচালন কমিটিকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এ বিষয়ে পরিচালন কমিটির উদ্দেশ্যে একটি অভিনন্দন বার্তাও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, প্রয়োজনীয় পর্যালোচনা শেষে জেলা স্তরে প্রাইজমানি প্রদান করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে ত্রিপুরা ভলিবল এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক চন্দন সেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top