নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাঁদা বন্দুক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷ সংবাদ প্রকাশ, রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধিন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে এলাকাবাসী’রা যখন লাকড়ি সংগ্রহ করতে যায়, তাদের নজরে আসে একটি দেশি গাঁদা বন্দুক জঙ্গলে পরে রয়েছে৷ তৎক্ষণাৎ এলাকাবাসীরা এই খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এস.আই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গভীর জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷
এবিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ও.সি নন্দন বৈদ্য জানান, এলাকাবাসীদের খবর মূলে জঙ্গল থেকে একটি দেশি গাঁদা বন্দুক উদ্ধার করে আনা হয়েছে এবং এই দেশি গাঁদা বন্দুক উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷ পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে যে অবৈধ পশু শিকারি’রা পশু শিকার করার উদ্দেশ্যেই মূলত এই দেশি গাঁদা বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখেছে৷ যদিও এ ব্যাপারে পুলিশ কাউকেই আটক করতে পারেনি৷

ব্রহ্মছড়ার জঙ্গলে উদ্ধার দেশি বন্দুক
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

















