News Flash

Image

ব্রহ্মছড়ার জঙ্গলে উদ্ধার দেশি বন্দুক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷  গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাঁদা বন্দুক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷ সংবাদ প্রকাশ, রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধিন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে এলাকাবাসী’রা যখন লাকড়ি সংগ্রহ  করতে যায়, তাদের নজরে আসে একটি দেশি গাঁদা বন্দুক জঙ্গলে পরে রয়েছে৷ তৎক্ষণাৎ এলাকাবাসীরা এই খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এস.আই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গভীর জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷
এবিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ও.সি নন্দন বৈদ্য জানান, এলাকাবাসীদের খবর মূলে জঙ্গল থেকে একটি দেশি গাঁদা বন্দুক উদ্ধার করে আনা হয়েছে এবং এই দেশি গাঁদা বন্দুক উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷ পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে যে অবৈধ পশু শিকারি’রা পশু শিকার করার উদ্দেশ্যেই মূলত এই দেশি গাঁদা বন্দুকটি জঙ্গলে লুকিয়ে রেখেছে৷ যদিও এ ব্যাপারে পুলিশ কাউকেই আটক করতে পারেনি৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top