News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুর রামঠাকুর আশ্রমে অক্ষয় তৃতীয়া উৎসব
Image

বনমালীপুর রামঠাকুর আশ্রমে অক্ষয় তৃতীয়া উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রবিবার শুভ অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর৷ রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় অক্ষয় তৃতীয়া৷ কথিত আছে কলিযুগ থেকে মুক্তি দিতেই এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের৷ এইদিন রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় অক্ষয় তৃতীয়া৷ এইদিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তি মূলক গান পরিবেশন৷ একই সাথে চলে পূজার্চনা৷ আশ্রমে ভক্তরাও সকাল থেকে ভিড় জমায়৷ বনমালীপুরস্থিত রাম ঠাকুর আশ্রমের সম্পাদক স্বপন কুমার বনিক জানান রাম ঠাকুরের ৭৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্ণে এইদিন সকাল থেকে বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে প্রভাতি অনুষ্ঠান শুরু হয়৷ এইদিন দুপুরে প্রদান করা হবে রাজ ভোগ৷ দুপুরে সকল ভক্তর জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে৷ এছারাও রাতের বেলা অনুষ্ঠিত হবে সত্য নারায়ন পুজা৷ পুজা শেষে বিতরণ করা হবে প্রসাদ৷

Releated Posts

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও…

ByByReshmi Debnath Jun 30, 2026

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top