News Flash

  • Home
  • প্রধান খবর
  • তারাপীঠ থেকে উদ্ধার বোলপুরের নিখোঁজ নাবালিকা, গ্রেফতার পিসি
Image

তারাপীঠ থেকে উদ্ধার বোলপুরের নিখোঁজ নাবালিকা, গ্রেফতার পিসি

বোলপুর, ২৩ এপ্রিল(হি.স.) : অবশেষে খোঁজ পাওয়া গেল বোলপুরের নিখোঁজ নাবালিকার। তন্ত্র সাধনার জন্য তার পিসি তাকে নিয়ে তারাপীঠের একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ। সেই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। পিসিকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।

বোলপুর থানা এলাকার তাতারপুর কলোনির বাসিন্দা বছর তেরোর ওই নাবালিকা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। বোলপুরের অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে জানান, নিখোঁজ ডায়েরি পাওয়ার পর থেকেই তাঁরা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছিলেন। স্নিফার ডগ এনে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন। বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পরেই তাঁরা বুঝতে পেরেছিলেন বাবার অজান্তেই তার পিসি তাকে লুকিয়ে রেখেছে। এরপরেই পিসি রেখা সর্দারের উপর নজর রাখা হচ্ছিল।

অ্যাডিশনাল এসপি বলেন, ‘‘মেয়েটির পিসি রেখা তন্ত্রসাধনা করে একথা জানতে পারি আমরা। তার অতীত কিছু গোলমেলে ইতিহাসের কথাও জানতে পারি। পিসির উপর নজরদারি চালিয়েই তারাপীঠের একটি বাড়ি থেকে মেয়েটিকে আমরা উদ্ধার করি। তবে বলি দেওয়ার মতো কোনও উদ্দেশ্য ছিল কিনা, সে সম্পর্কে এখনই নিশ্চিত কিছু জানা যায়নি।’’

পুলিশ জানিয়েছে, দিনের একটি নির্দিষ্ট সময় মেয়েটি তার ঠাকুরমাকে খাবার পৌঁছে দিতে যেত। সেই সময়ই তার পিসি তাকে স্টেশনে ডেকে নেয়। তারপর তারাপীঠে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। মেয়েটির সঙ্গে কথা বলে ও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আপাতত এটুকুই জানতে পেরেছে পুলিশ। বাকি তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানিয়েছেন বোলপুরের অ্যাডিশনাল এসপি।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top