News Flash

  • Home
  • দিনের খবর
  • কাটিং করার সময় ইসিএলের শোনপুর বাজারি প্রজেক্টের ভেঙ্গে পড়া কোল হ্যান্ডেলিং প্লান্টে আগুন–বরাত জোরে প্রানে বাঁচল শ্রমিকরা
Image

কাটিং করার সময় ইসিএলের শোনপুর বাজারি প্রজেক্টের ভেঙ্গে পড়া কোল হ্যান্ডেলিং প্লান্টে আগুন–বরাত জোরে প্রানে বাঁচল শ্রমিকরা

দুর্গাপুর, ২৩ এপ্রিল (হি. স.) ফের কয়লাখনিতে শ্রমিক সুরক্ষা বড়সড় প্রশ্ন। ভেঙ্গে পড়া কোল হ্যান্ডেলিং প্লান্টের কাঠামো কাটিংয়ের সময় আচমকায় আগুন লাগল। বরাত জোরে প্রানে বাঁচলো শ্রমিকরা। কর্তৃপক্ষের গাফিলতিকে অভিযোগের আঙ্গুল তুলেছে শ্রমিকরা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টে।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সোনপুর বাজারি প্রকল্পের আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কোল হ্যান্ডেলিং প্লান্ট (CHP)র পুরো কাঠামোটি। ঘটনার বিভৎসতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিকরা। জানা গেছে প্রকল্পের কোল হ্যান্ডেলিং প্লান্টে প্রতিদিন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে শতাধিক শ্রমিক কাজ করেন। তবে বরাত জোরে ওইদিন প্রানে বাঁচেন সকলে। রবিবার ওই ভেঙে পড়া সিএইচপি কাঠামো সরানো জন্য গ্যাস কাটার দিয়ে স্ক্যার্প কাটিংয়ের কাজ চলছিল। দুপুর নাগাদ আচমকায় সেখানের কনভেয়ার বেল্টে আগুন লেগে যায়। কয়লা ভর্তি ছিল কনভেয়ার বেল্ট। তারপর প্রখর রোদের তাপে কয়লা শুকনো হয়ে পড়েছিল। ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে কনভেয়ার বেল্টে আগুন। বরাত জোরে প্রানে বাঁচে সেখানে স্ক্যার্প কাটিং করা শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসিএলের বিপর্যয় মোকাবিলা দল। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে কোল হ্যান্ডেলিং প্লান্ট-টি প্রথম চালু হয়। খনিতে উৎপাদিত কয়লা কনভেয়ার বেল্টের মাধ্যমে সরাসরি জমা হয় কোল হ্যান্ডেলিং ফানেলে। এবং নিচে দাঁড়িয়ে থাকা ডাম্পারে লোড হয় ওই কয়লা। তারপর ডাম্পার ভর্তি কয়লা পৌঁছে যায় সরাসরি কোল সাইডিংয়ে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন আগে প্লান্ট-টি চালু হলেও প্রয়োজনীয় সংস্কার হয়নি। অথচ নিয়ম অনুযায়ী এটি নিয়মিত সংস্কারের প্রয়োজন রয়েছে। সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের চুড়ান্ত গাফিলতিকে দায়ী করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান,” দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিপদজ্জনক অবস্থায় ছিল। সেফটি বিভাগ এটি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরও এই প্ল্যান্টটি চালু রাখা হয়েছিল। কর্তৃপক্ষ কয়লা উৎপাদনে সক্রিয় থাকলেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নয়। আধিকারিকদের উদাসীনতাকে দায়ী করে শ্রমিকরা।” প্রায় ৭ মাস বন্ধ থাকার পর টনকনড়ে ইসিএলের। ওই কোলিয়ারির ভেঙে পড়া সিএইচপি কাঠামো সরানোর উদ্যোগ নেয় ইসিএল। আর তাতেই উঠছে প্রশ্ন। কয়লা উৎপাদনে যখন জোর তৎপরতা। তখন, ভেঙে পড়া সিএইচপি কাঠামো সরাতে সাত মাস সময় লাগল কেন? যদিও শ্রমিকরা পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছে। তবে এবিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চায়নি।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top