News Flash

  • Home
  • দিনের খবর
  • কালীপুজো থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হাওড়ার ৩ যুবকের
Image

কালীপুজো থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হাওড়ার ৩ যুবকের

হাওড়া, ২৩ এপ্রিল(হি.স.) : কালীপুজো দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ যুবকের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শ্যামপুর রোডে শ্যামপুর থানার নবগ্রাম অঞ্চলের ধ্বজা মাস্টার মোড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিজয় হাতি, শান্তনু হাতি এবং কুন্তল দাস। আনুমানিকভাবে তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার রাতে শ্যামপুরের বালিচাতুরি অঞ্চলে একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে নিমন্ত্রিত ছিল এই তিনজন। সেখানেই গিয়েছিলেন তিনযুবক। রাতে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা। রাত সাড়ে বারোটা নাগাদ ধ্বজা মাস্টার মোড়ের কাছে একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মেরে চলে যায় বলে অভিযোগ। রাস্তায় ছিটকে পড়েন তিনজনই।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে ৩ জনেরই। রাতেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের কারও মাথায় হেলমেট ছিল না।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top