News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর, কিছুক্ষণের মধ্যে অমৃতপালকে নিয়ে অবতরণ করবে বিশেষ উড়ান
Image

নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর, কিছুক্ষণের মধ্যে অমৃতপালকে নিয়ে অবতরণ করবে বিশেষ উড়ান

ডিব্রুগড় (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে আপার আসামের ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর এবং জেলা কারাগার চত্বর। আর কিছুক্ষণের মধ্যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংকে নিয়ে মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করবে বিশেষ উড়ান।

মোহনবাড়ি বিমানবন্দর চত্বরে নিয়োজিত নিরাপত্তা আধিকারিকের কাছে জানা গেছে, অমৃতপাল সিংকে নিয়ে ইতিমধ্যে বাথিন্ডা থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একটি বিশেষ ফ্লাইট ডিব্রুগড়ের উদ্দেশে রওয়ানা হয়েছে। কথা ছিল সকাল সাড়ে ১১টায় ওই বিশেষ বিমান অবতরণ করবে। সম্ভবত প্রতিকূল আবহাওয়ার জন্য বিশেষ বিমান সময়মতো অবতরণ করতে পারছে না।

বিমানবন্দর থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র শীর্ষ নেতা অমৃতপালকে সোজা নিয়ে যাওয়া হবে জেলা কেন্দ্রীয় কারাগারে। ওই কারাগারে পাপলপ্রীত সিং সহ অমৃতপালের কাকা (অর্থদাতা এবং মিডিয়া উপদেষ্টা) সহ নয় সহযোগী উচ্চ-নিরাপত্তা বলয়ে কারাগারে বন্দি রয়েছে।

প্ৰসঙ্গত, ডিব্রুগড় কারাগারে ৬৮০ জন বন্দি থকতে পারেন। এই কারাগার নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করা হয়। কারা কর্তৃপক্ষের মতে, ডিব্রুগড় জেল হল রাজ্যের সবচেয়ে সুরক্ষিত কারাগার এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রাচীনতম কারাগার। এই কারাগারে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (আলফা-আই)-এর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে সময় রাখা হয়েছিল।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top