News Flash

  • Home
  • খেলা
  • তনুশ্রীর অর্ধশতক সত্বেও হারলো লংতরাইভ্যালি :‌ জয়ে শুরু বিলোনিয়ার
Image

তনুশ্রীর অর্ধশতক সত্বেও হারলো লংতরাইভ্যালি :‌ জয়ে শুরু বিলোনিয়ার

লংতরাইভ্যালি:- ১৫২/‌৭(২০)

বিলোনিয়া:-‌ ১৫৩/‌৬(১৬.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।।বিফলে গেলো তনুশ্রী সরকারের অর্ধশতরান। দুর্বল বোলিংয়ের খেসারত দিলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালির গড়া ১৫২ রানের জবাবে ১৯ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিলোনিয়া মহকুমা। বিজীত দলের তনুশ্রী সরকার ৫৪ রান করেছেন। শনিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে লংতরাইভ্যালি মহকুমা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে নির্বাচকদের নজর কেড়ে নেন অনুশ্রী সরকার। দুরন্ত ব্যাট করে অর্ধশতরান করার পাশাপাশি অপরাজিত থেকে যান ‌লংতরাইভ্যালি-‌র ওই ওপেনারটি। ৫৪ রান করতে ৬৩ বল খেলে ১০ বার বল সীমানার বাইরে পাঠান তনুশ্রী। এছাড়া দলের পক্ষে প্রীয়াঙ্কা চক্রবর্তী ৩১ বল খেলে  ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ (‌অপ:‌) রান করেন। ওই দুজন ছাড়া ‌লংতরাইভ্যালি-‌র কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৬৭ রান। বিলোনিয়ার পক্ষে দলনায়িকা শায়ন্তিকা দাস (‌২/‌১৫) এবং সুমি চক্রবর্তী (‌২/‌২৮) সফল বোলার। জবাবে কেলতে নেমে বিলোনিয়া মহকুমা ১৬.‌৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দীপা বিশ্বাস ১০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌),‌‌‌‌ দলনায়িকা শায়ন্তিকা দাস ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬,হাবিতা রিয়াং ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫, পূজা সরকার ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং সোমা ত্রিপুরা ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫৬ রান। লংতরাইভ্যালির পক্ষে পল্লবী মাগর (‌২/‌২২) সফল বোলার। এদিন পরাজিত হওয়ায় আসর থেকে কার্যত ছিটকে গেলো লংতরাভ্যালি মহকুমা।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top