News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের বালাঘাটে পুলিশের এনকাউন্টারে খতম দুই মহিলা নকশাল
Image

মধ্যপ্রদেশের বালাঘাটে পুলিশের এনকাউন্টারে খতম দুই মহিলা নকশাল

বালাঘাট, ২২ এপ্রিল(হি.স.) : আজ শনিবার ভোর ৩টার দিকে বালাঘাট পুলিশ দুই কুখ্যাত মহিলা নকশালকে নিকেশ করেছে বলে পুলিশ জানিয়েছে। মধ্যপ্রদেশের বালাঘাট জেলা কয়েক দশক ধরে নকশাল সমস্যায় জর্জরিত। বালাঘাট পুলিশ গত বছর ছয় কুখ্যাত মাওবাদীকে খতম করেছিল। জানা গিয়েছে, মৃত দুই নকশালবাদী দালামের এলাকা কমান্ডার এবং গার্ড ছিল। দুজনের উপর ১৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ বিষয়টি এখবর নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার সমীর সৌরভের মতে, গাড়ি থানার অন্তর্গত কাদলা জঙ্গলে হকফোর্স এবং নকশালদের মধ্যে এনকাউন্টার হয়েছিল। এনকাউন্টারে দুই মহিলা নকশাল সেনাদের হাতে নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন ভোরাম দেব ও এসিএম সুরিতা। ঘটনাস্থল থেকে বন্দুক, কার্তুজ ও খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তিনি জানান যে, এখনও কিছু নকশাল জঙ্গলে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই জঙ্গলে নিবিড় তল্লাশি অভিযান শুরু করেছে বালাঘাট পুলিশ। বালাঘাট জোন পুলিশের মহাপরিদর্শক সঞ্জয় কুমার এবং হকফোর্স সিওও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top