News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : প্রচন্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তি
Image

ত্রিপুরা : প্রচন্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তি

আগরতলা, ২১ এপ্রিল (হি.স.) : প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার পর আজ বৃষ্টিতে অনেকটাই স্বস্তি পেয়েছেন ত্রিপুরাবাসী। সারা রাজ্যে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতও হয়েছে। সাথে ছিল শিলাবৃষ্টি। সব মিলিয়ে প্রাক বর্ষা আজ ত্রিপুরার আবহাওয়াকে মনোরম করে তুলেছে। তবে, কালবৈশাখীর ঝড়ে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর বৃষ্টি শুরু হয়েছে। ত্রিপুরার আট জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতে জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটেছে ঠিকই। তবে, মানুষ এই পরিস্থিতিকে অনেকটাই উপভোগ করেছেন। কারণ, গত কয়েকদিনে প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও ত্রিপুরায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে। ফলে, ঈদের আনন্দে ভ্যাপসা গরমের ছাপ পরবে না বলেই মনে করা হচ্ছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

Releated Posts

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top