News Flash

Image

প্ৰয়াত হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী দুর্গেশ পাল

হাইলাকান্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি শহরের বিশিষ্ট ব্যবসায়ী দুর্গেশ রঞ্জন পাল (দুলন) আর নেই। আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দুর্গেশ পাল। মৃত্যুকালে প্রয়াত পালের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাই, চার বোন, ভগ্নিপতি সহ বহু আত্মীয়-পরিজন এবং গুণমুগ্ধকে।

প্ৰয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, অতি সম্প্ৰতি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছিল দুলন পালকে। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যৰ্থ করে আজ সকাল দশটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাইলাকান্দির শান্তিবন মহাশ্মশানে আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
দুর্গেশ রঞ্জন পালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুলন পালের মৃতুতে মর্মবেদনা ব্যক্ত করে তাঁর শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক হারাণ দে সহ বহুজন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top