News Flash

  • Home
  • বিদেশ
  • পদপিষ্ট হয়ে ইয়েমেনে মৃত ৮৫, তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আহত শতাধিক মানুষ
Image

পদপিষ্ট হয়ে ইয়েমেনে মৃত ৮৫, তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আহত শতাধিক মানুষ

সানা (ইয়েমেন), ২০ এপ্রিল (হি.স.): ইয়েমেনে পদপিষ্ট হয়ে মারা গেলেন অন্ততপক্ষে ৮৫ জন। বুধবার (স্থানীয় সময়) এই ঘটনাটি ইয়েমেনের রাজধানী সানার ওল্ড সিটি এলাকায় ঘটেছে। ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক মানুষ, তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সানার ওল্ড সিটি এলাকার একটি স্কুল প্রাঙ্গণে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক সহায়তা করার জন্য তহবিল দানের আয়োজন করেন। তহবিল সংগ্রহ করতে সেখানে জমায়েত করে প্রচুর মানুষ।

ভিড় নিয়ন্ত্রণ করার কোনও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তহবিল সংগ্রহ করার সময় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। আবার গুলি চলার শব্দও শোনা যায়। প্রাণ বাঁচানোর তাগিদে লোকজন ছোটাছুটি করতে শুরু করেন। এই ঘটনায় পদপিষ্ট হয়ে মারা যান ৮৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল খালেক আল আঘরি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top