News Flash

  • Home
  • বিদেশ
  • বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে জি-২০ প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ভারত : রুচিরা কাম্বোজ
Image

বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে জি-২০ প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ভারত : রুচিরা কাম্বোজ

নিউইয়র্ক, ২০ এপ্রিল (হি.স.): বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে জি-২০ প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। রাষ্ট্রসঙ্ঘে বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। তিনি বলেছেন, “১৭ এপ্রিল বারাণসী শহরে কৃষি প্রধান বিজ্ঞানীদের বৈঠকের মাধ্যমে ভারতের জি-২০ প্রেসিডেন্সি ১০০ তম ইভেন্টে পৌঁছেছে। ‘এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যত’-এর চেতনা অনুসরণ করে, ভারত বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজতে জি-২০ প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ আরও বলেছেন, “জি-২০ প্রেসিডেন্সির সময়, ভারত গ্লোবাল সাউথ এবং উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর এবং উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে। ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে, ১২৫টি দেশ অংশ নিয়েছিল, যার মধ্যে ১৮টি রাষ্ট্রপ্রধান/সরকার পর্যায়ে এবং অন্যান্য মন্ত্রী পর্যায়ে ছিলেন।”

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top