News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে সিএএ-মামলা, গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, মঞ্জুর জামিন
Image

বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে সিএএ-মামলা, গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, মঞ্জুর জামিন

বাতিল অব্যাহতি চেয়ে আবেদন

গুয়াহাটি, ১৮ এপ্রিল (হি.স.) : ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ বা কা) বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের নামে বিক্ষোভ ও অশান্তি সৃষ্টির ঘটনায় অসমের শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে রুজু মামলা সংক্রান্ত গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রহ্মনিয়াম এবং পঙ্কজ মিত্তালের ডিভিশন বেঞ্চ গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রেখে এই মামলায় গগৈয়ের অব্যাহতি চেয়ে আবেদন বাতিল করেছে।২০১৯ সালের ডিসেম্বরে সিএএ-র বিরুদ্ধে সংগঠিত বিক্ষোভে মাওবাদীর সঙ্গে কথিত যোগ সহ বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল বেসরকারি সংগঠন ‘কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি’র নেতা তথা ‘রাইজর দল’-এর (অস্বীকৃত রাজনৈতিক দল) সভাপতি অখিল গগৈকে। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন-১৯৬৭ (ইউএপিএ), ভারতীয় দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহ (ধারা ১২৪-এ) এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ ও শত্রুতা প্রচার করা (ধারা ১৫৩-এ) এবং জাতীয় সংহতির বিরুদ্ধে বিবৃতি প্রদান (ধারা ১৫৩-বি)।গত ২০ মার্চ হাইকোর্টের এক নিৰ্দেশের বিরুদ্ধে অখিল গগৈয়ের আপিলের ওপর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্ৰিম কোৰ্ট। শুনানিতে গগৈয়ের কৌঁশুলি সিনিয়র অ্যাডভোকেট হুজেফা আহমাদি যুক্তি দিয়েছেন, তাঁর মক্কেল (অখিল গগৈ) জামিনে থাকাকালীন লিবার্টির অপব্যবহার করেছেন বলে কোনও অভিযোগ নেই।অন্যদিকে, জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা অখিল গগৈয়ের কৌঁশুলি হুজেফা আহমাদির যুক্তি খণ্ডন করে পাল্টা জবাব দিয়ে বলেন, অখিল গগৈয়ের বিরুদ্ধে সিপিআই (মাওবাদী)-এর কাছে ওয়ারফেয়ার (যুদ্ধসদৃশ) প্রশিক্ষণের জন্য ক্যাডার পাঠানোর অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক ভাষণ দিয়ে সহিংসতা ছড়ান।এছাড়া, অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি অ্যাডভোকেট কানু আগরওয়ালের সহায়তায় জোর দিয়ে বলেন, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগগুলি কেবল শান্তিপূর্ণ বনধ-এর সাথে সম্পর্কিত নয়, বরং একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কাৰ্যকলাপ প্রতিষ্ঠত করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধসদৃশ অশান্তি ছড়ানোর আরও গুরুতর অপরাধজনিত অভিযোগ ছিল। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারাধীন এই মামলায় অখিল গগৈকে জামিন দিয়ে তাঁকে মুক্ত থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।এদিকে, আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণা শুনে ‘কা’ মামলায় বিচারাধীন বিধায়ক অখিল গগৈ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ভারতের সুপ্রিম কোর্ট আজ আমাকে এই মামলায় জামিন দিয়েছে। আমি এখন মুক্ত। আমি এখন বিরোধী হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করব।’এখানে উল্লেখ করা যেতে পারে, অখিল গগৈকে এর আগে ২০২১ সালের জুলাই মাসে গুয়াহাটির বিশেষ এনআইএ আদালত সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। তবে তাঁকে এমন কোনও ধরনের বক্তৃতা পেশ না করতে, যা সহিংসতাকে উস্কে দেয়, তা থেকে বিরত থাকতে বলে দিয়েছিল এনআইএ আদালত।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top