News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে এক মাওবাদী নিকেশ, পাকড়াও দুই
Image

ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে এক মাওবাদী নিকেশ, পাকড়াও দুই

বিজাপুর, ১৮ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মাওবাদী। এছাড়াও দুই মাওবাদীকে পাকড়াও করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়ে এক মাওবাদী নিকেশ হয়েছে ও দুই মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। এনকাউন্টারস্থল থেকে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়েছে।

অন্যদিকে, ছত্তিশগড়ের নারায়ণপুরের ছোটডোঙ্গার থানার অন্তর্গত রাজপুর গ্রামে নকশালদের দ্বারা আইইডি পুঁতে রাখার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় ডিআরজি ও বিডিএস দল। তল্লাশির সময় প্রায় ৫ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করা হয়, পরে সেটি ধ্বংস করা হয়। ওই এলাকায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top