News Flash

Image

ধুবড়ি জেলা কারাগারে আত্মহত্যা জনৈক কয়েদির

ধুবড়ি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলা কারাগারে আত্মহত্যা করেছেন বিচারাধীন জনৈক কয়েদি। আত্মঘাতী কয়েদির নাম জিয়ারুল হক। ঘটনা আজ সোমবার বিকেলের দিকে সংঘটিত হলেও, প্ৰকাশ্যে আসে রাত সাতটার পর।

ঘটনা সম্পর্কে কারাগারের জনৈক আধিকারিক জানান, আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ কারাগারের কমন টয়লেটে জিয়ারুল হক নামের এক কয়েদির মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কীভাবে কয়েদি জিয়ারুল আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে কোনও তথ্য দেননি আধিকারিক। জানান, নিহত জিয়ারুল হক বিলাসীপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কারা আধিকারিক জানান, ঘটনা সম্পর্কে জেল সুপার বাপন চক্রবর্তীকে জানানো হলে সঙ্গে সঙ্গে তিনি কারাগারে আসেন। তিনি খবর দেন জেলার পুলিশ সুপারকে। খবর পেয়ে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে নিয়ে পুলিশ সুপারও আসেন কারাগারে।

এদিকে, পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহের ময়না তদন্তের জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০-বি/৪২০/৩৭০ ধারায় জিয়ারুল হকের বিরুদ্ধে মামলা রুজু করে গত ১৪ এপ্রিল ধুবড়ি জেলা আদালতে তাকে পেশ করা হয়েছিল। ওই দিনই তাকে জেলা কারাগারে পাঠিয়েছিল আদালত। এর আগেও অপরাধঘটিত কারণে জিয়ারুল হককে এই কারাগারেই রাখা হয়েছিল।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top