News Flash

  • Home
  • বিদেশ
  • মহম্মদকে অপমানের অভিযোগে পাকিস্তানে গ্রেফতার এক চিনা নাগরিক
Image

মহম্মদকে অপমানের অভিযোগে পাকিস্তানে গ্রেফতার এক চিনা নাগরিক

ইসলামাবাদ, ১৭ এপ্রিল(হি.স.) : হজরত মহম্মদকে অপমানের অভিযোগে পাকিস্তানে গ্রেফতার এক চিনা নাগরিক। অভিযুক্তকে হত্যার জন্য় হন্য়ে হয়ে খুঁজছে উন্মত্ত জনতা। পুলিশের দাবি, তাদের হাত থেকে বাঁচাতে সামরিক কপ্টারে চাপিয়ে অন্য প্রদেশে পাঠানো হয়েছে। সতর্কমূলক পদক্ষেপ হিসেবে তাকে নিজেদের হেফাজতে রাখা হয়েছে বলে দাবি পুলিশের।

উত্তর পাকিস্তানের কোহিস্তান প্রদেশে দাসু জলবিদ্যুৎ প্রকল্পের দায়িত্বে ছিলেন এক চিনা নাগরিক। রবিবার দুপুরে তাঁর অফিস ঘিরে ধরে উন্মত্ত জনতা। তাঁদের অভিযোগ, ইসলাম ধর্মগুরু হজরত মহম্মদের অপমান করেছেন ওই চিনা নাগরিক। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তাতেও রক্ষে নেই, অভিযুক্তর খোঁজে সোমবার দুপুরে জেলা পুলিশের সদর দফতরে হামলা চালায় তারা। মনে করা হয়েছিল, সদর দফতরেই লুকিয়ে রাখা হয়েছে ওই চিনা নাগরিককে। কিন্তু তাঁর হদিশ মেলেনি। পুলিশের দাবি, নিরাপত্তার কথা রেখে সেনা বিমানে অন্য প্রদেশে পাঠানো হয়েছে তাঁকে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চিনা নাগররিককে গ্রেফতার করেছে পুলিশ।

পাকিস্তানে ধর্মনিন্দার আইন খুবই কঠোর বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকবার এই আইন সংশোধন করার প্রস্তাবও পেশ করা হয়েছে। অনেক সময়ই প্রভাবশালী ব্যক্তিরা এই আইনের অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করেন। ধর্মনিন্দা আইনের বলে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল। এবার ফের এক চিনা দেশের নাগরিককে গ্রেফতার করা হল। ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানে চিনা নাগরিকের গ্রেফতারি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top