নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগর প্রেস ক্লাবে প্রেস ক্লাবের তরফ থেকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ এদিন তিনি প্রেস ক্লাবে কেরাম প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ সোমবার দুপুরে ধর্মনগর প্রেসক্লাবে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে সংবর্ধনা দিল ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা৷ পাশাপাশি প্রেসক্লাবের কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করলেন অধ্যক্ষ৷ তিনি জানালেন ধর্মনগর প্রেসক্লাব সব সময় উনার সাথে রয়েছে এবং প্রতিটি সদস্য উনার একান্ত পরিচিত৷ প্রেসের দ্বারাই সমাজের প্রকৃত চিত্রটা মানুষের কাছে ফুটে ওঠে এবং সরকার পরিচালনায় তারা বিশাল বড় ভূমিকা পালন করে৷ ধর্মনগর প্রেসক্লাবের বেশ কিছু উন্নয়ন করে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন৷ প্রেসের গুরুত্ব নিয়ে এবং তার গাম্ভীর্যতা নিয়ে তিনি আলোচনা করেন৷ যেখানে পৃথিবীর যে কোন জায়গায় কোন নেগেটিভিটি চলে আসে তার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র প্রেস মিডিয়া৷ তাদের লেখনীর মাধ্যমে ফুটে ওঠে মানুষের অধিকার, সঠিক ব্যবস্থাপনা, বলিষ্ঠ পদক্ষেপ প্রভৃতি৷

ধর্মনগর প্রেসক্লাবের তরফে বিধানসভার অধ্যক্ষকে সংবর্ধনা
Tags:
Releated Posts
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…


















