News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর প্রেসক্লাবের তরফে বিধানসভার অধ্যক্ষকে সংবর্ধনা
Image

ধর্মনগর প্রেসক্লাবের তরফে বিধানসভার অধ্যক্ষকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগর প্রেস ক্লাবে প্রেস ক্লাবের তরফ থেকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু  সেনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷  এদিন তিনি প্রেস ক্লাবে কেরাম প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷  সোমবার দুপুরে ধর্মনগর প্রেসক্লাবে  বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে সংবর্ধনা দিল ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা৷ পাশাপাশি প্রেসক্লাবের কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করলেন অধ্যক্ষ৷ তিনি জানালেন ধর্মনগর প্রেসক্লাব সব সময় উনার সাথে রয়েছে এবং প্রতিটি সদস্য উনার একান্ত পরিচিত৷ প্রেসের দ্বারাই সমাজের প্রকৃত চিত্রটা মানুষের কাছে ফুটে ওঠে এবং সরকার পরিচালনায় তারা বিশাল বড় ভূমিকা পালন করে৷ ধর্মনগর প্রেসক্লাবের বেশ কিছু উন্নয়ন করে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন৷ প্রেসের গুরুত্ব নিয়ে এবং তার  গাম্ভীর্যতা নিয়ে তিনি আলোচনা করেন৷ যেখানে পৃথিবীর যে কোন জায়গায় কোন নেগেটিভিটি চলে আসে তার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র প্রেস মিডিয়া৷ তাদের লেখনীর মাধ্যমে ফুটে ওঠে মানুষের অধিকার, সঠিক ব্যবস্থাপনা, বলিষ্ঠ পদক্ষেপ প্রভৃতি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top