News Flash

Image

৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প গুয়াহাটিতে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : ৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আজ সোমবার বিকাল ০৪:৫২টায় সংঘটিত ভূমিকম্পে আতংকের সৃষ্টি হয় গোটা মহানগরে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রথামিক তথ্যে জানা গেছে, আজ বিকাল ০৪টা ৫২ মিনিট ২৭ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি মহানগর থেকে ১৮ কিলোমিটার দূরে কামরূপ (গ্রামীণ) জেলার ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে।

প্রাপ্ত খবরে প্রকাশ, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং ভুটানেও।

গুয়াহাটিতে ভূকম্পনের ফলে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ বাড়িঘর ও আবাসন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যেতে হুড়োহুড়ি শুরু করেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গতকাল রবিবার ১৬ এপ্ৰিল সকাল ০৭:২২টায় মণিপুরের ননে জেলায় রিখটার স্ক্যালে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার উত্তর-উত্তরপূর্বে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৪.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬৯ দ্রাঘিমাংশে ছিল।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top