News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঈদে হাইলাকান্দি জেলায় শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসনের সভা দুর্ঘটনা এড়াতে বাইক চালকের উপর নজর রাখবে পুলিশ
Image

ঈদে হাইলাকান্দি জেলায় শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসনের সভা দুর্ঘটনা এড়াতে বাইক চালকের উপর নজর রাখবে পুলিশ

হাইলাকান্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় ঈদের দিন শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার সব সার্কল অফিসার, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তাগণ অংশ নেন।

সভায় জেলাশাসক হিবরে আসন্ন ঈদ-উল ফিতরের আগে হাইলাকান্দি পুর এলাকায় সাফাই অভিযান চালাতে এবং স্ট্রিটলাইট মেরামতি করতে পুরসভার এগজিকিউটিভ অফিসারকে বলেন। পাশাপাশি তিনি প্রতিটি রাজস্ব চক্র ও থানা পর্যায়ের ঈদগাহ কমিটির সঙ্গে বৈঠক করতে সার্কল ও থানাকে নির্দেশ দেন। সভায় জানানো হয়েছে, জাতীয় সড়কের পার্শ্ববর্তী সব কয়টি জমায়েতস্থল ঈদগাহে ঈদের দিন ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ জওয়ান মোতায়ন করা হবে। পাশাপাশি ঈদগাহ কমিটি থেকে ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক মোতায়ন করতেও জেলাশাসক পরামর্শ দেন।

বৈঠকে অংশ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ দাসবড়ো শান্তিপূর্ণভাবে ঈদোৎসব পালনের লক্ষ্যে সব ঈদগাহ ও মসজিদ কমিটিগুলির সহযোগিতা কামনা করেন। বৈঠকে কয়েকজন বক্তা ঈদের দিন একশ্রেণির বাইক চালক যাতে উৎসবের আনন্দে বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনার মুখে পতিত না হন সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে অনুরোধ জানান।

বক্তাদের মধ্যে ছিলেন জেলা হজ কমিটির যুগ্ম-সম্পাদক হাফিজ আবুল হোসেন মাঝারভুইয়াঁ, সামস উদ্দিন বড়লস্কর, জাকির হোসেন চৌধুরী, বদরুল ইসলাম মীরা, হাজি গিয়াস উদ্দিন লস্কর, আলি আকবর তালুকদার, শফিক উদ্দিন বড়ভুইয়াঁ প্রমুখ। এছাড়া সভায় অতিরিক্ত জেলাশাসক সপ্ততী এন্দোও অংশ নেন। সভাপতির ভাষণে জেলাশাসক হিবরে যে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে স্থানীয় সার্কল অফিসার কিংবা থানার ওসিদের সঙ্গে অথবা বিপর্যয় মোকাবিলা শাখার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top