News Flash

Image

করিমগঞ্জ জেলায় মাছ ধরার ক্ষেত্রে ১৪৪ ধারার অধীনে কিছু বিধিনিষেধ জারি

করিমগঞ্জ (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জের জেলাশাসক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলায় গত ১ এপ্রিল থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত মাছের প্রজনন ঋতুতে মাছ ধরায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।

এক বিজ্ঞপ্তি জারি করে জেলশাসক বলেছেন, ওই সময়সীমায় প্রাকৃতিক জলাশয়ে যখন মাছের প্রজনন ঋতুতে মাছে ডিম সৃষ্টি হয় এবং বংশ বিস্তার করে তখন মাছ ধরার ক্ষেত্রে বিশেষ কিছু নিষেধাজ্ঞা মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। যাতে মাছের বংশ বিস্তার হয় এবং জেলায় মাছের চাহিদা পূরণ করা যায়। তাই ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে জারি করা এই আদেশ অনুসারে বারজাল, মহাজাল অথবা ফাঁস জাল, কোনও ধরনের নেট যার আকার ৭ সেন্টিমিটার বার অথবা ১৪ সেন্টিমিটার মেস থেকে কম মাপের জাল যে কোনও ফিশারিতে ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মধ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি ১ সেন্টিমিটার বার ও দুই সেন্টিমিটার মেস থেকে কম আকারের মশারি জাল দিয়ে সারা বছর যে কোনও ফিশারিতে মাছ ধরার জন্য ব্যবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে ডিম এবং শুক্রাণু বহনকারী রুই, কাতলা, মৃগেল, মালি (কালবাসু), চিতল, খারিয়া, পিথিয়া (মহাশোল), ঘারিয়া এবং কুরি বা ঘনিয়া ইত্যাদি প্রজাতির মাছ ১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সময়সীমা যে কোনও ফিশারিতে ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমায় ২৩ সেন্টিমিটার দৈর্ঘ্য থেকে কম আকারের রুই, কাতলা, মৃগেল, মালি, চিতল, খারিয়া, পিথিয়া ও ঘারিয়া ইত্যাদি প্রজাতির মাছ এবং ১০ সেন্টিমিটার থেকে কম দৈর্ঘ্যের মালি (কালবাসু), ঘনিয়া, কুরহিল, বাগুম ইত্যাদি প্রজাতির মাছ যে কোনও পদ্ধতিতে ধরা এবং খাওয়ার উদ্দেশ্যে বিক্রি করতে নিষেধাজ্ঞা থাকছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যে কোনও প্রজাতির ছোট আকারের মাছ যদি জালে ধরা পড়ে তবে তাকে ওই ফিশারিতে ছেড়ে দিতে হবে অথবা ফিশারি বিভাগের লেসির মাধ্যমে জীবিত অবস্থায় সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top