News Flash

Image

গোলাঘাটে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

গোলাঘাট (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : রঙালি বিহুর আনন্দ-উৎসবের মধ্যে গোলাঘাটে সংঘটিত হয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম তিলক তালুকদার।

গোলাঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আজ রবিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক যুবতী নিজের মোবাইলে ব্লগ তৈরি করতে থাকলে পুরো ঘটানটি ক্যামেরাবন্দি হয়।

জানা গেছে, মৃত তিলক তালুকদার মূলত নলবাড়ির বাসিন্দা। তালুকদার পরিবারের সদস্যরা গোলাঘাটের জামুগুড়িতে রিকশা চালক হিসেবে বহু দিন ধরে জীবন নির্বাহ করে আসছিলেন। বিগত কিছুদিন ধরে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রের দাবি। এদিকে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোলাঘাটে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top