News Flash

  • Home
  • দেশ
  • উত্তর গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ছাত্রের মৃত্যু
Image

উত্তর গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ছাত্রের মৃত্যু

গুয়াহাটি, ১৬ এপ্রিল (হি.স.) : উত্তর গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের অম্বিকা দাস, জিতু দাস এবং আন্নান হালদার বলে শনাক্ত করা হয়েছে।

প্ৰাপ্ত খবরে জানা গেছে, আজ রবিবার বিকেলে তিন স্কুল ছাত্র স্নান করতে উত্তর গুয়াহাটির আমিনগাঁওয়ের মারিয়াপট্টি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে গিয়েছিলেন। কিন্তু আচমকা জলের স্রোতে তারা তলিয়ে যায়। খবর পেয়ে এসডিআরএফ গিয়ে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও তাদের বাঁচানো যায়নি। এ ঘটনায় নিহতদের পরিবারের সাথে এলাকাবাসী শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন।

একইভাবে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনায় অনীশ ডলি নামের এক যুবক আজ রবিবার লখিমপুরের সুবনশিরি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে। অনীশ সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার সন্ধানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে এসডিআরএফ।

এদিকে পৃথক এক ঘটনায় গতকাল শনিবার অসমের ঢাকুয়াখানার চেলাজান কছারি গ্রামের চারকোরিয়া নদীতে স্নান করতে গিয়ে ত্রৈলোক্য নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এসডিআরএফ তাকে উদ্ধার করতে অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যায়নি। আজও তাকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে এসডিআরএফ।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top