News Flash

Image

বাকসায় নিজের যৌনাঙ্গচ্ছেদ দুই সন্তানের পিতার

বাকসা (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : বাকসা জেলার উলুবাড়ি শান্তিপুরে ধারালো ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছেন দুই সন্তানের বাবা। উলুবাড়ি শান্তিপুরের বাসিন্দা রাজেশ দাস (৩৬) নামের এক ব্যক্তি নিজেই সংগঠিত করেছেন এই ঘটনা।

জানা গেছে, রাজেশ দাসের স্ত্রী প্রায় দেড় বছর আগে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পর থেকে রাজেশ মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। এরই জেরে নাকি গতকাল শনিবার গভীর রাতে হঠাৎ তিনি তাঁর যৌনাঙ্গ কেটে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আজ রবিবার সকালে তাকে তার বাড়ির একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাটি প্রকাশ্যে আসে। এর পর বাড়ির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top