News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • স্বামী‌কে খুন ক‌রে পু‌লি‌শের কাছে আত্মসমর্পণ ঘাতক স্ত্রীর, চাঞ্চল্য‌ করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে
Image

স্বামী‌কে খুন ক‌রে পু‌লি‌শের কাছে আত্মসমর্পণ ঘাতক স্ত্রীর, চাঞ্চল্য‌ করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে

বাজা‌রিছড়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : নিজের স্বামীকে কুপিয়ে খুন ক‌রে অবশেষে পু‌লি‌শের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক-পত্নী। লোমহর্ষক ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা কেন্দ্রের বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালত‌লি পু‌লিশ ওয়াচ পোস্টের এলাকার ত্রিরিম‌টি চা বাগা‌নে। ঘটনায় চাঞ্চল্য‌ ছড়িয়েছে কাঁঠালত‌লি‌ এলাকায়।

আজ শনিবার বাজারিছড়া থানা সূত্রে জানা গেছে, লোমহর্ষক ঘটনাটির পেছনে পারিবারিক বিবাদ জড়িত। এ রকমই কোনও এক ঘটনায় এক সন্তানের জননী অনিতা নায়েক (৩২) নামের মহিলা তাঁক স্বামী বিজয় নায়েক (৪০)-কে ধারালো দা দিয়ে গলায় কোপ বসিয়ে খুন করেছেন। ঘটনা বৃহস্পতিবার মধ্য রাতে সংঘটিত হওয়ার পর গতকাল শুক্রবার ঘাতক অনিতা কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টে গিয়ে রক্তমাখা খুনে ব্যবহৃত দা সহ আত্মসমর্পণ করেছেন।
এদিকে পু‌লিশ তদ‌ন্তে নে‌মে বিজয় নায়েকের রক্তাক্ত মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর গতকাল রাতে বিজয়ের মৃতদেহ তার প‌রিবা‌রের হা‌তে সম‌ঝে দিয়েছে পুলিশ।
অন্যদিকে খুনি অনিতাকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করে তিন দি‌নের রিমা‌ন্ডে নিয়েছে পুলিশ। তাকে পাথারকা‌ন্দি থানাধীন ম‌হিলা হো‌মে রে‌খে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পু‌লি‌শি জেরায় লোমহর্ষক খুনের পেছনে ত্রিকোণ প্রেমঘটিত কারণ থাকার খবর পাওয়া গে‌ছে। পুলিশ অফিসার জানান, খুন করার আগে স্ত্রী অনিতা তাঁর সিঁথির সিঁদুর মু‌ছে, হা‌তের শাখা ও গলার মঙ্গলসূত্র খু‌লে স্বামীর পা‌শে রে‌খে রণচণ্ডীর রূপ ধারণ করে হাতে ধারালো দা নিয়ে বিজয়ের গলায় কোপ বসান।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top