News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিছু মানুষ নিজেরাও করেন না, অন্যদেরও করতে দেন না, সবসময় ক্রেডিটের দাবি করেন, গুয়াহাটিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ মোদীর
Image

কিছু মানুষ নিজেরাও করেন না, অন্যদেরও করতে দেন না, সবসময় ক্রেডিটের দাবি করেন, গুয়াহাটিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ মোদীর

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : কিছু মানুষ আছেন, যাঁরা নিজেরাও কিছু করেন না, অন্যদেরও করতে দেন না, কেউ করলে তার ক্রেডিট নিতে উঠে-পড়ে নেমে যান। গুয়াহাটির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে এত বছর পশ্চাদপদ অঞ্চল করে রাখায় দেশের পূর্ববর্তী সরকারগুলির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার চাংসারিতে এইমস-গুয়াহাটি এবং ভাৰ্চুয়ালি তিনটি নবনিৰ্মিত মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আজ অসমে প্ৰায় ১৪,৩০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলির সমাপন এবং গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টিকারী ১১,৩০৮ জন ঢোল-বাদক ও নর্তকির সমবেত সর্ববৃহৎ বিহু নৃত্য উপভোগ করতে গুয়াহাটি এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চাংসারিতে বিশাল জনসভায় প্ৰধানমন্ত্ৰী অসমিয়া ভাষায় অসমবাসীকে বিহুর শুভেচ্ছা জানিয়ে মা কামাখ্যার ভূমি থেকে সকলকে প্ৰণাম জানান। প্ৰধানমন্ত্ৰী বলেন, আজকের রঙালি বিহুর পবিত্ৰ ক্ষণে অসম তথা উত্তর-পূৰ্বাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো এক নতুন শক্তি লাভ করেছে। যোগাযোগের ক্ষেত্ৰেও অসম তথা উত্তরপূর্বে অভূতপূৰ্ব উন্নয়ন হয়েছে। আজ উত্তর-পূৰ্বাঞ্চল প্ৰথম এইমস লাভ করেছে। অসম পেয়েছে তিনটি নতুন মেডিক্যাল কলেজ। প্রধানমন্ত্রী মোদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রশংসা করে দাবি করেছেন, গত নয় বছরে ভারতে প্রায় ৩০০টি মেডিক্যাল কলেজ স্থাপন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলকে সড়ক, জল এবং আকাশপথের সঙ্গে দেশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শৌচালয়, রান্নার গ্যাস ইত্যাদি সব উন্নয়নমূলক প্রকল্পের দ্বারা মানুষ কীভাবে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন, তার বর্ণনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলেন, ‘আমি আপনাদের সেবক মনোভাবে কাজ করি। আগে উত্তর-পূর্বাঞ্চল মনে করত দিল্লি বহু দূর। কিন্তু আজ সেই পরিস্থিতি নেই। উত্তর-পূৰ্বাঞ্চল আমাদের থেকে বেশি দূরে বলে অনুভব করে না। ফলে এই অঞ্চলের সঙ্গে আপনত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আজ উত্তর-পূৰ্বাঞ্চলের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে উন্নয়নের শাসনভার গ্ৰহণ করেছেন। আমরা ভারতের উন্নয়নের মন্ত্ৰ শিরধার্য করে এগোচ্ছি।’

কংগ্রেসের বিরুদ্ধে তির নিক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে সফরের সময় আমি যখন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের কথা বলি, তখন কিছু লোক ক্রেডিট না পাওয়ার অভিযোগ করতে শুরু করে। তাঁরা ক্রেডিট-ক্ষুধার্ত ছিল। তাই উত্তর-পূর্বাঞ্চল এ সব প্রশ্নের বাইরে ছিল। তাদের বিপরীতে আমরা জনগণের উন্নয়ন কীভাবে হবে, তার চেষ্টা করি।’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ‘সৎ-মাতৃসুলভ’ আচরণ করত বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top