News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেষ চৈত্রে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর পুজো দিলেন অমিত শাহ, প্রার্থনা করছেন সন্ত্রাস মুক্ত বাংলার
Image

শেষ চৈত্রে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর পুজো দিলেন অমিত শাহ, প্রার্থনা করছেন সন্ত্রাস মুক্ত বাংলার

কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): বীরভূম থেকে কলকাতায় ফিরে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শেষ চৈত্রে মা ভবতারিণীর পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। সেই সঙ্গে আসন্ন লোকসভা ভোটে নিজের দলের ফের কেন্দ্রে ক্ষমতায় আসার প্রার্থনাও করেন তিনি । এদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন, দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

শুক্রবার বীরভূমে দলীয় সভা করার পর সরাসরি দক্ষিণেশ্বরে চলে আসেন শাহ। এদিন মা ভবতারিণীর পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোট ৩০০ বেশি আসন পেয়ে বিজেপি যাতে ফের ক্ষমতায় আসে, নরেন্দ্র মোদী যাতে আবারও প্রধানমন্ত্রী হন, ভবতারিণী মায়ের কাছে সেই প্রার্থনাও করলেন অমিত শাহ। শুধু তাই নয়, লোকসভা ভোট বাংলা থেকে ৩৫ টি আসনে যাতে বিজেপি জিততে পারে, সেই কামনাও করলেন তিনি।

পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ বলেন, লোকসভা ভোটে বিজেপি যাতে অন্তত ৩০০ আসন পায়, মায়ের কাছে সেই প্রার্থনায় জানালাম। বললাম, বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি যেন অন্তত ৩৫ আসন পায়। তিনি আরও বলেন, বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। বাংলায় আর কোনও ধর্মীয় অনুষ্ঠানে হামলা হবে না বলেও আশাপ্রকাশ করেন তিনি।

দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েই অমিত শাহ নিউটাউনে এক বেসরকারি হোটেলে ওঠেন। সেখানেও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাতে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, দলীয় বৈঠকে তিনি রাজ্য নেতাদের সাফ বুঝিয়ে দেন, সংগঠন জোরদার না করলে তৃণমূলকে মোকাবিল করা যাবে না। তার জন্য বুথভিত্তিক সংগঠন গড়ে তুলতেই হবে। আগামীকাল শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি চলে যাবেন।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top