News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বিকল
Image

ঊনকোটি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বিকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷  সারাদেশে করোনাভাইরাসের গ্রাফ বৃদ্ধি পেলেও কৈলাসহরে এবং ঊনকোটি জেলায় এই মুহুর্তে করোনা মহামারী দেখা দিলে মারাত্মক আকার ধারণ করবে বলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত৷ কারন ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট এবং কৈলাসহরের রাজিব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে৷ দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা খুব শীঘ্রই এব্যাপারে কোনো ধরনের ভুমিকা না নিলে যেকোনো মুহুর্তে ত্রিপুরা রাজ্যে করোনা মহামারী শুরু হলে রাজ্যের মধ্যে ঊনকোটি জেলা মৃত্যুপুরী জেলায় পরিনত হবে বলে এটা নিশ্চিত করে বলা যায়৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিগত প্রায় দেড় বছর পূর্বে উদ্ধোধন হওয়া অক্সিজেন প্ল্যান্ট বিগত সাত মাস ধরে বিকল হয়ে রয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের স্থানীয় কর্মকর্তারা কিংবা রাজ্যস্থরের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কারোর পক্ষেই অক্সিজেন প্ল্যান্ট  সারাইয়ের কোনো ধরনের উদ্যোগ নেই৷ উল্লেখ্য, ২০২০-২০২১সালে করোনা মহামারীর সময়ে তড়িঘড়ি করে কৈলাসহরের শহর এলাকায় অবস্থিত রাজিব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতাল চত্ত্বরে একটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছিলো এবং কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল চত্ত্বরে অপর আরেকটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছিলো৷ দুইটি অক্সিজেন প্ল্যান্টই ২০২১সালের সাত অক্টোবর একইসাথে উদ্ধোধন করা হয়েছিলো৷ উদ্ধোধনের পর প্রথম কয়েকমাস ঠিক ঠাক ভাবে চললেও উদ্ধোধনের ছয়মাস পর থেকেই রাজিব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতাল চত্ত্বরের অক্সিজেন প্ল্যান্টটি বিকল হয়ে যায়৷ পরবর্তী সময়ে অক্সিজেন প্ল্যান্টটি সারাইয়ের জন্য রাজিব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ইনচার্জ ড: নিকেন্দ্র দেববর্মা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের লিখিত ভাবে জানিয়ে ড: নিকেন্দ্র দেববর্মা হাত পা গুটিয়ে নিয়ে উনার দায়িত্ব শেষ করে নেন৷ অন্যদিকে ঊনকোটি জেলা হাসপাতাল চত্ত্বরে অক্সিজেন প্ল্যান্টটি উদ্ধোধনের পর প্রায় এক বছর ঠিক ঠাক ভাবে চললেও বিগত ছয়মাস ধরে জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটিও বিকল হয়ে রয়েছে৷ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ড:সমরেন্দ্র দেববর্মাও দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের লিখিত ভাবে জানিয়ে দিয়ে উনার দায়িত্ব শেষ করেন৷ স্বাস্থ্য দপ্তরের স্থানীয় আধিকারিকদের পক্ষ থেকে দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের বার বার যোগাযোগ করলে হয়তো বা নিশ্চয়ই অক্সিজেন প্ল্যান্ট দুটো অনেক দিন আগেই সারাই হয়ে যেত বলে অনেকেরই অভিমত৷ এব্যাপারে তেরো এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ড: জে.বি দারলং-কে দুটো অক্সিজেন প্ল্যান্ট নিয়ে জিজ্ঞেস করলে উনিও স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরেই অক্সিজেন প্ল্যান্ট গুলো বিকল হয়ে রয়েছে৷ এবং জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের পার্টস ত্রিপুরায় এবং গৌহাটিতে পাওয়া যায় নি৷ ব্যাংগালোরে এই পার্টস রয়েছে৷ খুব শীঘ্রই ব্যাংগালোর থেকে পার্টস আনা হবে৷ তাছাড়া রাজিব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটি নষ্ট হবার পর দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু উচ্চ দপ্তরের আধিকারিকরা সম্পুর্ন উদাসীন৷ তবে, মূখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে আলোচনা করে আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো, এই অক্সিজেন প্ল্যান্ট দুটো বিকল থাকার পরও চলতি মাসের গত দশ এপ্রিল সারা রাজ্যের সাথে কৈলাসহরেও এই বিকল দুটো অক্সিজেন প্ল্যান্টকে নিয়েই করোনা ভাইরাসের সংক্রমনের উপর মক ডিল করা হয়৷ এই মক ডিলে দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানান ড: জে.বি দারলং

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top