News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-২০ : হার্ভের কাছে হেরে মূলপর্বে খেলা অনিশ্চিত পোলস্টারের
Image

ঘরোয়া টি-২০ : হার্ভের কাছে হেরে মূলপর্বে খেলা অনিশ্চিত পোলস্টারের

হার্ভে:- ১০৪/৭(২০)

পোলস্টার:- ৬৪/১০(১৬.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে হার্ভে ক্লাব। তাও পোলস্টার ক্লাবকে ৪০ রানের ব্যবধানে হারিয়ে। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয়। পরপর তিন ম্যাচে হারের পর জয়ে ফেরার স্বাদটাই আলাদা। সাত দলীয় গ্রুপ থেকে চতুর্থ শীর্ষ দল পর্যন্ত মূল পূর্বে খেলবে। ‌ তেমন কোন অঘটন না ঘটলে হার্ভের পক্ষে এবার কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হচ্ছে না, এটা নিশ্চিত। পোলস্টার আজ হেরে যাওয়ায় তাদের পক্ষেও মূল পর্বে খেলা অনেকটা অনিশ্চিত। আজ, শুক্রবার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় হার্ভে ক্লাব ৪০ রানের ব্যবধানে পোলস্টারকে পরাজিত করেছে। সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ কুমার সিংয়ের অপরাজিত ৩০ রান এবং পৌরুষ মিশ্রের ২১ রান উল্লেখযোগ্য।  পোলস্টারের দ্বৈপায়ন ভট্টাচার্য ও শিবম পান্ডে দুটি করে উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে পোলস্টার দ্রুত উইকেট হারিয়ে নিজেদের ছন্নছাড়া রূপটা ফুটিয়ে তোলে। অধিনায়ক অরিন্দম বর্মন ছাড়া আর কেউ যেন দাঁড়াতেই পারেননি। অরিন্দম ১৩ বল খেলে কুড়ি রান সংগ্রহ করেছে। ১৬.২ ওভার খেলে ৬৪ রানে পোলস্টার ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। হার্ভের পৌরুষ মিশ্র আট রানে এবং আকাশ কুমার সিং ৩৩ রানে তিনটি করে উইকেট পেয়েছে। তথাগত চক্রবর্তী পেয়েছে দুটি উইকেট। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে আকাশ কুমার সিং পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top