News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাবাসাহেব স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের সমর্থক ছিলেন: খাড়গে
Image

বাবাসাহেব স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের সমর্থক ছিলেন: খাড়গে

নয়াদিল্লি, ১৪ এপ্রিল(হি.স.) : বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং গণতান্ত্রিক নীতির সমর্থক ছিলেন বলে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে ডঃ আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে, খাড়গে বলেন, আমরা সকলেই বাবাসাহেবকে ভারতের সংবিধানের স্থপতি হিসাবে স্মরণ করি এবং শ্রদ্ধা করি। কিন্তু আজ বাবাসাহেব এবং আধুনিক ভারতের অন্যান্য স্থপতিরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তি হিসাবে বিপদে আছে। আমাদের গণতন্ত্র হুমকির মুখে। একে বাঁচাতে এবং বাবাসাহেবের নীতি রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত।
বিজেপিকে আক্রমণ করে খাড়গে বলেন, এই সময়ে বিরোধী দল, সামাজিক গোষ্ঠী, এনজিও, বিচার বিভাগ, মিডিয়া সহ সাধারণ নাগরিকদের জোর করে চুপ করা হচ্ছে। এটা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়। বাবাসাহেবের দেখানো পথে চলতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top