News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব ইডির
Image

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব ইডির

কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব কড়ল ইডি। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও তলব করা হয়েছে।

আগামী সপ্তাহে ৩ জনকে তলব করেছে ইডি। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে দাবি ইডি-র। ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্ট লেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে ৷ সেখানে এমন কিছু নথি মিলেছে, যা থেকে স্পষ্ট এই নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে ৷
২০১৪ সালে যে টেট হয়েছিল, সেই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা ও রোল নম্বর উদ্ধার হয়। পাশাপাশি ২০১২ সালের টেট পরীক্ষারও অনেক নথি মিলেছে৷ সেই থেকেই ইডির ধারণা, দুর্নীতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল৷ সূত্রের খবর, এই নিয়ে আরও তথ্যের সন্ধান করছে ইডি৷ সেই কারণেই ডাকা হচ্ছে শ্বেতা, কাকলি ও অভিষেককে ৷ আগামী সপ্তাহে তাঁদের হাজির হতে বলা হয়েছে ইডির অফিসে৷ এখন দেখার এই আর কী কী তথ্য ইডি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে! নতুন কোনও তথ্যও উঠে আসে কি না, সেটাও দেখার!

Releated Posts

শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, বললেন— ‘ভারতের ভাবনা ও সংবিধান রক্ষায় লড়ছেন তাঁরা’

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার যন্তর মন্তরের আন্দোলনকারী শিক্ষার্থী এবং মুম্বইয়ের ভাইরাল ছাত্রী-সহ…

ByBySandeep Biswas Aug 5, 2026

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top