News Flash

Image

বাইকের ধাক্কায় মৃত্যু রাজমিস্ত্রির

আগরতলা, ১১ এপ্রিল(হি. স.) : কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরতর আহত হয়েছিল দুইজন রাজমিস্ত্রি। ঘটনা সোমবার রাতে বোধজং নগর থানায় অন্তর্গত দূর্গা চৌধুরীপাড়া এলাকায়। দমকলকর্মীরা তাঁদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় উসমান মিয়া(৩২)-র মৃত্যু হয়েছে।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাতে বোধজংনগর থানার অন্তর্গত দূর্গা চৌধুরীপাড়ায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুইজন রাজমিস্ত্রী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর বাইক এসে তাদেরকে ধাক্কা দেয়। তাতে বাইক চালক সহ উসমান মিয়া গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় দমকলবাহিনীকে। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উসমান মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরও জানিয়েছেন, উসমান মিয়া আড়ালিয়া মুসলিম পাড়ার বাসিন্দা ছিলেন। বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top