নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ চেকিং চলাকালীন সময় রেল থেকে পড়ে গুরুতর আহত এক রেল পুলিশ৷ ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে৷ অভিযোগ, তাঁকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে৷ অন্যান্য দিনের মতো এদিন রাতেও তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনে চলছিলো রেলে চেকিং৷ সেসময় রতন কুমার ঘোষ (৫৭) নামের রেল পুলিশকে কে বা কারা রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠে৷ এতে গুরুতর আহত হয় রেল পুলিশ৷ পরবর্তী সময় তেলিয়ামুড়া রেল স্টেশনের অন্যান্য পুলিশ কর্মীরা আহত অবস্থায় রেল পুলিশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সেখান থেকে তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷

রেল থেকে পড়ে গুরুতর আহত পুলিশ কর্মী
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















