News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইপিএলে সবচেয়ে কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড ওয়ার্নারের
Image

আইপিএলে সবচেয়ে কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড ওয়ার্নারের

নয়াদিল্লি, ৯ এপ্রিল(হি.স.) : আইপিএল সবচেয়ে কম ম্যাচ খেলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এ অর্জনে নাম লেখাতে তিনি খেলেছেন ১৬৫ ম্যাচ। সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে তৃতীয় ব্যাটার ও প্রথম বিদেশি হিসেবে এ কীর্তি গড়েছেন অজি ক্রিকেটার।

চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। তবে এদিনও ভাগ্য বদলায়নি দলটির। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে ১৪২ রানে ইনিংস থামলে আসরে টানা তৃতীয় হারের স্বাদ পায় দলটি।
আইপিএলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ২৬ রান। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে সেটি পূরণ করে নেন ওয়ার্নার। ক্রিজ ছাড়ার আগে তিনি তুলে নেন ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নিজের ৫৭তম ফিফটি। আউট হন ৫৫ বলে ৭ চারের মারে ৬৫ রানের ইনিংস খেলে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top