আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির তথ্য সংসৃকতি ও পর্যটন দপ্তর লোক্যাল কমিটির ১৫তম দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে লোক্যাল কমিটি বিভিন্ন সামাজিক ও সাংসৃকতিক কর্মসূচির আয়োজন করেছে৷
লোক্যাল কমিটির পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে আজ নবম এবং দশম শ্রেণীর বিভিন্ন বিদ্যালয়ের বেশ কিছু দুঃস্থ ছাত্রছাত্রীকে বই খাতা কলম দেয়া হয়৷ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে দপ্তরের প্রধান কার্যালয়ে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা এবং কর্মচারীদের মধ্যে বত্তৃণতা প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরষৃকত করা হয়৷ ত্রিপুরা সরকারী কর্মচারীও সমিতির সাধারণ সম্পাদক মহুয়া রায় এবং সংগঠন সম্পাদক অনুপ চক্রবর্তী অনুষ্ঠানে দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে বই খাতা এবং বিজয়ী শিল্পীদের হাতে পুরষ্কার তুলে দেন৷ লোক্যাল কমিটির সভাপতি সুবীর দেববর্মা এবং সম্পাদক স্নেহময় রায় চৌধূরীও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন৷ বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ৯৪ জন শিশু শিল্পী অংশ গ্রহণ করে৷ বত্তৃণতা প্রতিযোগিতায় অংশ নেন দপ্তরের ১২ জন কর্মচারী৷প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৩ এপ্রিল লোক্যাল কমিটির ১৫তম দ্বি-বার্ষিক সম্মেলন দপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে৷
আই সি এ টি লোক্যাল কমিটির উদ্যোগে দুঃস্থদের বই বিতরণ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















