News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ এপ্রিল পর্যন্ত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ এখনও কাঁপছে ঠান্ডায়
Image

১০ এপ্রিল পর্যন্ত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ এখনও কাঁপছে ঠান্ডায়

শ্রীনগর, ৮ এপ্রিল (হি.স.): বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া আপাতত মনোরমই রয়েছে, উপত্যকার কোথাও কোথাও ওঠানামা করছে তাপমাত্রার পারদ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এখনও কাঁপছে ঠান্ডায়। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি ভূস্বর্গে, তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২-১৫ এপ্রিল মূলত মেঘলা থাকবে উপত্যকা, এই সময়ে হতে পারে হালকা বৃষ্টি।

কাশ্মীরের কোথাও কোথাও এখনও হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা, আবার কোথাও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। যেমন শ্রীনগরে ওঠানামা করছে তাপমাত্রা। আবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তাপমাত্রার পারদ নিম্নমুখী। লাদাখের লেহ ও কার্গিল উভয় স্থানেই তাপমাত্রার পারদ এখনও হিমাঙ্কের নীচে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানাল, আগামী ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top