News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দেওয়ায় আরও চাপে উত্তরাখণ্ডে কংগ্রেসর সরকার
Image

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দেওয়ায় আরও চাপে উত্তরাখণ্ডে কংগ্রেসর সরকার

Harish Rawat CMদেরাদুন, ২০ মার্চ (হি.স.): আরও চাপে উত্তরাখণ্ডে কংগ্রেসর সরকার । দলের নয় বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে এমনিতে চাপে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। এবার তাঁর চাপ আরও বাড়িয়ে দিলেন রাজ্যপাল কৃষ্ণকান্ত পাল। ২৮ মার্চের মধ্যে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিলেন তিনি।দু’দিন আগেই বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরাখণ্ড সরকার ফেলে দেওয়ার দাবিতে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার নেতৃত্বে কংগ্রেসের নয় বিক্ষুব্ধ বিধায়ক। শুক্রবার বিজেপি বিধায়কদের সঙ্গে দিল্লি রওনা দেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। তার আগে অবশ্য তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারপরই সরকারের সংখ্যাগরিষ্ঠতা জন্য সময়সীমা বেঁধে দেন রাজ্যপাল।এদিকে, উত্তরাখণ্ডে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র উঠে পড়ে লেগেছে বলে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের পর এখন উত্তরাখণ্ডে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।  প্রসঙ্গত, পাহাড়ি এই রাজ্যে ৭০ আসনের বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ৩৬| আর ৬ জন বিধায়ক প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টও আছে তাদের সমর্থনে| অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ২৮| কিন্তু, এখন কংগ্রেসের ৯ জন বিধায়ক সরকারের বিপক্ষে ভোট দিলে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top