News Flash

  • Home
  • খেলা
  • কুমারঘাটে রাজ্য ভলিবল জমজমাট শুরু সমাপ্তি ও পুরস্কার বিতরণ কাল
Image

কুমারঘাটে রাজ্য ভলিবল জমজমাট শুরু সমাপ্তি ও পুরস্কার বিতরণ কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।। রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ বেশ জমজমাট পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার। আনুষ্ঠানিকতার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। মহিলা বিভাগের প্রথম ম্যাচে উত্তর ত্রিপুরা জেলা দল এবং পশ্চিম ত্রিপুরা জেলা দল পরস্পরের মুখোমুখি হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে খবর রয়েছে। উল্লেখ্য, কুমারঘাটে ৪৪ তম পুরুষ এবং ৩৫ তম মহিলা রাজ্য স্তরীয় কৃষ্ণ চন্দ্র সাহা স্মৃতি ভলিবল চ্যাম্পিয়নশিপ- ২০২৩ আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ঊনকোটি জেলার কুমারঘাটে পূর্ত দপ্তরের গ্রাউন্ডে আয়োজিত এই ভলিবল প্রতিযোগিতায় প্রায় ৭৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। আগরতলার শিবনগরের প্রয়াত কৃষ্ণ চন্দ্র সাহার পরিবার এই টুর্নামেন্টে অন্যান্য বারের মতো এবারও স্পন্সররের ভূমিকায় এগিয়ে এসেছেন। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চ্যাম্পিয়নশীপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানের বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বলাবাহুল্য, ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন অনুমোদিত রাজ্যের আটটি ইউনিট থেকে পুরুষ বিভাগে নয়টি দল এবং মহিলা বিভাগে নয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। উল্লেখ্য, পুরুষ ও মহিলা উভয় বিভাগে চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা, রানার্সআপ দলকে আট হাজার টাকা, সেমিফাইনালে বিজিত দলকে পাঁচ হাজার টাকার পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি দলকে সান্তনা পুরস্কার স্বরূপ আড়াই হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া, দুই বিভাগের সেরা খেলোয়াড়ও পাবেন প্রাইজমানি তিন হাজার টাকা করে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top