News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটের ২টি ম্যাচ আজ
Image

গার্লস ক্রিকেটের ২টি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।একদিন বন্ধ থাকার পর আগামীকাল হবে দুটি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটের। আগামীকাল সকাল সাড়ে ৮ টায় প্রনবানন্দ স্কুল খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে এবং দুপুর ১টায় আসাম রাইফেলস খেলবে নন্দননগর স্কুলের বিরুদ্ধে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠেই হবে দুটি ম্যাচ। ৪ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।‌ ইতোমধ্যে অনুষ্ঠিত চারটি ম্যাচে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরপর দুই ম্যাচে যথাক্রমে আসাম রাইফেলস্-কে চার উইকেটে এবং বড়দোয়ালি স্কুল দলকে নয় উইকেটে পরাজিত করে তালিকার শীর্ষে অবস্থান করছে। অপর ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির নয় উইকেটে বড়দোয়ালি স্কুল দলকে এবং নন্দননগর স্কুল দল আট উইকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top