News Flash

  • Home
  • দিনের খবর
  • খুনের কথা স্বীকার করল শীতলকুচি নারকীয় হত্যাকাণ্ডের অভিযুক্ত যুবক
Image

খুনের কথা স্বীকার করল শীতলকুচি নারকীয় হত্যাকাণ্ডের অভিযুক্ত যুবক

শীতলকুচি, ৭ এপ্রিল (হি. স.) : হাসপাতালের বেডে শুয়ে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক বিভূতি রায়। তার বক্তব্য, ‘চার বছর প্রেম করে ধোকা দিয়ে চলে গেল। তাই মেরে দিলাম।’

প্রসঙ্গত, প্রেমের সম্পর্কে বাবা মা মেনে নিতে না পারায় প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে। জখম হয় প্রেমিকা ও তার দিদিও। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিদিরও। শীতলকুচির হসপিটাল পাড়া এলাকার এই ঘটনা নাড়িয়ে দেয় রাজ্যকে। মৃত নিলীমা বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর স্বামী বিমল চন্দ্র বর্মন তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি। এদিন ভোরে এই ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই দম্পতির মেয়ে ইতি বর্মন প্রেমের সম্পর্কে জড়িয়েছিল পাশের গ্রামের যুবক বিভূতি রায়ের সঙ্গে। যা মেনে নিতে তীব্র আপত্তি ছিল তার বাবা-মা দুজনেরই। আর এনিয়ে পরিবারে অশান্তিও হয়। অভিযোগ, তার জেরেই অভিযুক্ত যুবক প্রেমিকার বাড়িতে এসে ছুরি নিয়ে হামলা চালায়। একাধিকবার নৃশংশভাবে কোপানো হয়েছে বিমল বর্মন ও তাঁর স্ত্রী নিলীমাদেবীকে। তাঁদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে দুই মেয়ে ইতি ও রুনা। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুনার। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত যুবককে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আরও দুই জনকে গ্রেফতার করেছে। ঘটনার পরই এলাকায় যান মাথাভাঙ্গার এসডিপিও অমিত ভার্মা। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। বিমল বর্মন ও নিলীমাদেবী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রথমে এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র থাকার সন্দেহ করেন অনেকে। তবে প্রাথমিক তদন্তে তেমন কিছুই মেলেনি। আপাতত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top