News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাচীনকাল থেকেই সাধু-ঋষিদের দেশ ভারত : জগদীপ ধনখড়
Image

প্রাচীনকাল থেকেই সাধু-ঋষিদের দেশ ভারত : জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুক্রবার নতুন দিল্লিতে স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করেছেন। এই অনুষ্ঠানেই একটি ডাকটিকিট প্রকাশ করেন উপ-রাষ্ট্রপতি। সমাবেশে বক্তব্য রাখার সময় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, প্রাচীনকাল থেকেই সাধু-ঋষিদের দেশ ভারত। তিনি বলেন, ভারতে অনেক মহান আধ্যাত্মিক গুরু, সাধক ও সমাজ সংস্কারকের জন্ম হয়েছে এবং তাঁদের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী হলেন অন্যতম।

উপ-রাষ্ট্রপতি বলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী তাঁর মহান ব্যক্তিত্বের কারণে মানুষের হৃদয়ে বিরাজমান। তিনি বলেন, আজকের দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে ১৪৮ বছর আগে স্বামী দয়ানন্দ সরস্বতী মুম্বইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। উপ-রাষ্ট্রপতি বলেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উদযাপন ভারতের পরিবর্তনের চিত্র। তিনি বলেন, আমাদের ইতিহাস সম্পূর্ণরূপে প্রদর্শিত হওয়ায় এটা খুবই আনন্দদায়ক পরিবর্তন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিনহ চৌহান, সাংসদ ডক্টর সত্য পাল সিং, সুমেদানন্দ সরস্বতী এবং আধ্যাত্মিক গুরু স্বামী রামদেব এবং স্বামী চিদানন্দ সরস্বতী প্রমুখ।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top