News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ মামলায় অয়ন সম্পর্কে তদন্তের মাত্রা আরও বাড়াচ্ছে গোয়েন্দা সংস্থা
Image

নিয়োগ মামলায় অয়ন সম্পর্কে তদন্তের মাত্রা আরও বাড়াচ্ছে গোয়েন্দা সংস্থা

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : এসএসসি নিয়োগ মামলায় ধৃত অয়ন শীল সম্পর্কে তদন্তের মাত্রা আরও বাড়াচ্ছে ইডি।

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়নকে জেরা করে একের পর এক তথ্য সামনে আসছে। তবে এবার যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে তা কার্যত তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। অয়ন শীলের অফিস থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই হার্ড ডিস্কের ফোল্ডার থেকে এবার ইডির হাতে এসেছে বিস্ফোরক তথ্য।

পুরসভা নিয়োগ দুর্নীতিতে অয়ন বিভিন্ন জনের থেকে প্রায় ১২ কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ। হার্ড ডিস্কে এমনই মিলেছে বলে মনে করছে সিবিআই। সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ? খতিয়ে দেখবে ইডি। অয়ন বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থী পিছু লক্ষ লক্ষ টাকা কমিশন নিতেন।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অয়নের নামে বেনামে ফ্ল্যাট রয়েছে একাধিক জায়গায়। সেই ফ্ল্যাটগুলির জন্য কোথা থেকে টাকা পেয়েছিল অয়ন? খতিয়ে দেখছে ইডি। প্রায় ৭-৮ টি ফ্ল্যাটের মধ্যে চুঁচুড়া ছাড়া কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্ল্যাট রয়েছে। সেই টাকা কোথা থেকে পেল অয়ন? খতিয়ে দেখছে ইডি।

ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুরসভায় চাকরি দেওয়ার বিনিময়ে যে টাকা তোলা হয়েছিল তা তদন্তকারীদের সামনে কার্যত স্বীকার করে নিয়েছেন অয়ন শীল। এবার প্রশ্ন সেই বিপুল অঙ্কের টাকার ভাগ কি অয়ন একাই পেয়েছিলেন? নাকি এর পেছনে আরও বড় চক্র কাজ করেছিল?

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top