News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পদ্মশ্রী পেয়েছেন ডিমা হাসাওয়ের বিশিষ্ট সমাজকর্মী ড. রামকুয়াংবে জেমি, সোমবার বিপুল সংবর্ধনা হাফলঙে
Image

পদ্মশ্রী পেয়েছেন ডিমা হাসাওয়ের বিশিষ্ট সমাজকর্মী ড. রামকুয়াংবে জেমি, সোমবার বিপুল সংবর্ধনা হাফলঙে

হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : দেশের অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন ডিমা হাসাও জেলার বিশিষ্ট সমাজকর্মী ড. রামকুয়াংবে জেমি নিউমে। রাষ্ট্রপতি ভবনে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম ডিমা হাসাও জেলার সমাজকর্মী রামকুয়াংবে জেমি নিউমেকে দেশের অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছেন।

উল্লেখ্য, দেশের ৭৪-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গৃহ মন্ত্রালয় ঘোষণা করেছিল ২০২৩ সালের পদ্মশ্রী প্রাপকদের নাম। সমাজকর্মী রামকুয়াংবে জেমি নিউমে ডিমা হাসাও জেলার লোদি গ্রামের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা আধিকারিক। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে রামকুয়াংবে জেমি নিউমের অবদান অনস্বীকার্য। তিনি নাগা জনগোষ্ঠীর হেরাক্কা ধর্মকে রক্ষা ও সংরক্ষণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ডিমা হাসাও জেলায় মহিলাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন।

রামকুয়াংবে জেমি নিউমে স্বাধীনতা সংগ্রামী রানি মা গাইদিনলিউর ব্যক্তিগত সচিব হিসেবে ৭০ দশকে কাজ করেছিলেন। সমাজের প্রতি দায়বদ্ধতা ও একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে কাজ করে যাওয়ার জন্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয় রামকুয়াংবে জেমির নাম পদ্মশ্রীর জন্য মনোনীত করে।

বুধবার রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পদ্মশ্রীপ্রাপ্ত রামকুয়াংবে জেমি নিউমেকে আগামী ৮ এপ্রিল ডিমা হাসাও জেলায় বিপুল সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিয়েছে জেমি কাউন্সিল অসম।

৮ এপ্রিল তিনি দিল্লি থেকে হাফলং ফিরবেন। এদিনই তাঁকে বড় হাফলঙের রানি মা গাইদিনলিউর প্রতিমূর্তির পাশে বিপুল সংবর্ধনা জানানোর পাশাপাশি এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে আসা হবে হাফলঙের পার্শ্ববর্তী লোদি গ্রামে তাঁর বাসভবনে।

Releated Posts

বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়তে নিয়ম শিথিল করল অসম মন্ত্রিসভা, উচ্চশিক্ষায় বিনিয়োগ টানতে বড় উদ্যোগ

গুয়াহাটি, ২ জুলাই (আইএএনএস): উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কারের অনুমোদন দিল অসম মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Jul 2, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এআই রোডম্যাপ প্রকাশ করল অসম সরকার

গুয়াহাটি, ২ জুলাই (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুশাসন এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহার…

ByByNews Desk Jul 2, 2026

বন্যা মোকাবিলায় কেন্দ্র ও অরুণাচল সরকার একযোগে কাজ করছে: শিবরাজ সিং চৌহান

ইটানগর, ১ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় দু’দিনের সফরে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ…

ByByNews Desk Jul 1, 2026

মাদক দমনে এনসিবির সঙ্গে সমন্বয় আরও জোরদারের বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১ জুলাই (আইএএনএস): মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে সমন্বিত, ধারাবাহিক এবং বহু-সংস্থার যৌথ উদ্যোগ আরও জোরদার করার…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top